ঢাকা   শনিবার, ২০ জুন ২০২৬
দৈনিক রুপান্তর

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনের সময়সূচি ঘোষণা করল ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্য, জানাজা ও দাফনের আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করেছে দেশটির সরকার। পবিত্র মহররম মাসের প্রথম ১০ দিন তথা আশুরার শোক পালন শেষে তাঁর দাফন সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম ‘মেহের নিউজ’ এক প্রতিবেদনে জানায়, খামেনির স্মরণসভা আয়োজনে গঠিত বিশেষ উচ্চপর্যায়ের কমিটি মঙ্গলবার তাদের দ্বিতীয় আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে সাবেক সর্বোচ্চ নেতার জানাজা, দাফন এবং তাঁর পরিবারের সদস্যদের স্মরণসভার প্রস্তুতির বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। স্মরণসভা কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, ইমাম হুসাইনের (আ.) প্রতি শহীদ নেতার দীর্ঘদিনের ধর্মীয় অঙ্গীকার এবং শোকানুষ্ঠান পালনের প্রতি সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী, মহররমের প্রথম ১০ দিন শেষ হওয়ার পর তাঁর জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে। একই সাথে দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে খামেনির দাফনের সময় ও বিবরণ নিয়ে প্রচারিত নানা ‘যাচাইবিহীন’ ও ‘মনগড়া’ প্রতিবেদনের বিরুদ্ধে তীব্র সতর্কবার্তা জারি করেছে ইরান। কমিটি স্পষ্টভাবে জানিয়েছে, এ ধরনের ভিত্তিহীন ও অসত্য তথ্য ঐতিহাসিক এই শেষকৃত্য সমাবেশে যোগ দিতে ইচ্ছুক লাখ লাখ অনুসারীর মনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এর আগে তেহরানের ইসলামি প্রচার সমন্বয় পরিষদের প্রধান মহসেন মাহমুদ বলেছিলেন, আয়াতুল্লাহ খামেনির জানাজা এমন একটি বৈশ্বিক আয়োজন হতে যাচ্ছে, যা ইরান ও সমগ্র ইসলামি বিশ্বের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হিসেবে লেখা থাকবে। ইতোমধ্যে ইরাকসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই ঐতিহাসিক জানাজায় অংশ নেওয়ার জন্য মানুষের নিবন্ধন ও প্রস্তুতির খবর পাওয়া যাচ্ছে।কমিটি আরও জানিয়েছে, দূর-দূরান্ত থেকে আসা এই বিশাল জনসমুদ্রের নিরাপত্তা ও প্রয়োজনীয় লজিস্টিক সেবা নিশ্চিত করতে ইরানের সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ এবং জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যৌথভাবে কাজ করছে। চূড়ান্ত লজিস্টিক ব্যবস্থাপনা সম্পন্ন করে অনুষ্ঠানের বিস্তারিত বিবরণ পরবর্তী সময়ে দেশবাসীকে জানানো হবে। উল্লেখ্য, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন ও ইসরাইলি বাহিনীর বিমান হামলা শুরুর দিকে তেহরানে নিজ কার্যালয়ে নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় তাঁর পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান। ১৯৮৯ সালে ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত দীর্ঘ ৩৬ বছর ৬ মাস ধরে সফলতার সাথে ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতার পদে আসীন ছিলেন।
১০ জুন ২০২৬

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২৮০, আবেদন এসএসসি পাসেই

২৮০ অফিস সহায়ক নিয়োগ দেবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর © সংগৃহীতজনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ২০তম গ্রেডে ‘অফিস সহায়ক’ পদে ২৮০ কর্মী নিয়োগে ৪ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১০ জুন সকাল ১০টা থেকে শুরু হয়ে—চলবে ৮ জুলাই বিকাল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।   প্রতিষ্ঠানের নাম: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর;পদের নাম: অফিস সহায়ক;পদসংখ্যা: ২৮০টি;বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ জুন ২০২৬ তারিখে);আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;আবেদনের শেষ সময়: আগামী ৮ জুলাই ২০২৬, বিকেল ৪টা।
১০ জুন ২০২৬

আসছে পূর্ণ সূর্যগ্রহণ,নেমে আসবে অন্ধকার

দুই বছরেরও বেশি সময় পর আগামী ১২ আগস্ট আকাশে দেখা যাবে একটি পূর্ণ সূর্যগ্রহণ। এ সময় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলো সম্পূর্ণরূপে আড়াল করবে, ফলে পৃথিবীর কিছু অঞ্চলে দিনের বেলায় সাময়িকভাবে নেমে আসবে অন্ধকার। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, এবারের সূর্যগ্রহণ সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর স্পেন এবং উত্তর-পূর্ব পর্তুগালের কিছু অংশে। এসব এলাকায় কয়েক সেকেন্ড থেকে দুই মিনিটের বেশি সময় পর্যন্ত সূর্য পুরোপুরি আড়াল থাকবে এবং দিনের আকাশ অন্ধকার হয়ে যাবে। খবর সিএনএন-এর। অন্যদিকে ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। সেখানে সূর্যের কেবল একটি অংশ চাঁদের আড়ালে থাকবে। বিশেষজ্ঞদের মতে, ইউরোপের মূল ভূখণ্ড থেকে সর্বশেষ পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০০৬ সালে। আর স্পেনের মূল ভূখণ্ড থেকে এমন ঘটনা শেষবার দেখা যায় ১৯০৫ সালে। ফলে এবারের গ্রহণ দেশটির জন্য একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। গ্রহণের পূর্ণ ছায়াপথ প্রায় আট হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ হবে। এটি আর্কটিক অঞ্চলের উপকূল থেকে শুরু হয়ে উত্তর মেরুর কাছ দিয়ে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, পর্তুগাল ও স্পেনের উত্তরাঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করবে। গ্রিনল্যান্ডে দর্শকরা দুই মিনিটের কিছু বেশি সময় ধরে পূর্ণ সূর্যগ্রহণ দেখতে পারবেন। তবে স্পেনের উত্তরাঞ্চলে এই সময়সীমা হবে মাত্র প্রায় ২০ সেকেন্ড। আবহাওয়া অনুকূলে থাকলে গ্রহণটি সবচেয়ে ভালোভাবে উপভোগ করা সম্ভব হবে। পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণ কবে? নাসার তথ্য অনুযায়ী, পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২ আগস্ট। সেটি দক্ষিণ স্পেন, উত্তর আফ্রিকা, সৌদি আরব ও ইয়েমেন থেকে দেখা যাবে। যুক্তরাষ্ট্রে আবার পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে ২০৩৩ সালে, তবে সেটি কেবল আলাস্কা থেকে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। দেশটির মূল ভূখণ্ডে পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে ২০৪৪ সালে।
০৮ জুন ২০২৬
টাকা না পেলে সার্ভার ডাউন হয়ে যায় মিরপুর সহকারী কমিশনার ভূমি অফিসের।

ভূমি সংক্রান্ত সেবার জন্য নানামুখি পদক্ষেপের পাশাপাশি ডিজিটাল সুবিধা পাচ্ছে সাধারণ নাগরিক। অনেকাংশে ভোগান্তি লাঘব হলেও কিছু অসাধু কর্মকর্তাদের কারণে বিভিন্ন কারণ দেখিয়ে সেবা নিতে আসা মানুষের পকেট কাটছে তারা।মিরপুর সহকারী কমিশনার ভূমি অফিসে সার্ভেয়ার, কানুনগোসহ একটি চক্র ইন্টারনেট নেই সার্ভার ডাউন বলে ঘোরাতে থাকে। নেপথ্যে আছে ঘুষ উৎকোচ, এমন দাবী মিউটেশন আবেদন করা এক ভুক্তভোগীর।মিউটেশন আবেদন, ভূমি উন্নয়ন কর, খতিয়ানের নকল পর্চা প্রদান, শ্রেণি পরিবর্তনসহ বিবিধ সেবার ধাপে ধাপে টেবিলে টাকা না পেলে সার্ভার যেনো আর কাজই করেনা। কানুনগো মোঃ কামাল হোসেন ও সার্ভেয়ার কামালের প্রতিবেদন পেতে বেশ কিছুদিন ঘুরছেন বাউনিয়া এলাকার সাইফ হাসান। ১৩২৩২ নং মিউটেশন আবেদন অনলাইনে গ্রহণের পর রাজস্ব সার্কেল মিরপুর অফিসের কাগজপত্রাদি যাচাই এবং কানুনগো প্রতিবেদন ও শুনানি আদেশের দিন আগামী ১৭/০৬/২০২৬ থাকার কথা থাকলেও বিভিন্ন অজুহাতে আটকে রেখে ফাইল প্রতি মোটা অংকের টাকা নিচ্ছে বলে জানান ভুক্তভোগী।অভিযোগ বিষয়ে সহকারী কমিশনার ভূমি মিরপুর (রাজস্ব সার্কেল) সরকারি ওয়েবসাইটে প্রচুর চাপ থাকে তাই এমন হয়। টাকা নেওয়ার অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নিবো।
১০ জুন ২০২৬
রাজনীতি

রাজনীতি

দলের নাম ভাঙিয়ে অনিয়ম করলে কোন ছাড় দেয়া হবে না : রিজভী

জনগণের কাছে এই সরকার দায়বদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বলেন, দলের নাম ভাঙিয়ে অনিয়ম করলে ছাড় দেয়া হবে না।আজ বুধবার (২৭ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসব বলেন তিনি।এসময় যেকোনো পুশইন ন্যক্কারজনক উল্লেখ করে রিজভী বলেন, এখানে গোপন এজেন্ডা রয়েছে বলে জনমনে প্রশ্ন উঠেছে। এটি সৎ প্রতিবেশীসুলভ আচরণ নয় বলেও মন্তব্য করেন তিনি।এসময় রিজভী যত্রতত্র বসা গরুর হাট সরানোর জন্য সরকারের নির্দেশনার কথাও তুলে ধরেন।এদিকে বুধবার রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনা নিয়েও কথা বলেছেন রিজভী। তিনি বলেন, এমন দুর্ঘটনা কেন, সে বিষয়ে সরকার তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এছাড়া এবার ঈদে ৯৫ শতাংশ পোশাক কারখানায় বেতন, বোনাস দেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা।রিজভী বলেন, এক্ষেত্রে সরকারের সহযোগিতা ও নজরদারি ছিল। ইচ্ছাকৃতভাবে সরকারের ইতিবাচক কাজকে কালিমালিপ্ত করা যাবে না।
২৭ মে ২০২৬
বিনোদন

বিনোদন

কান উৎসবে ঐশ্বরিয়াকে নিয়ে বাজে মন্তব্যের জবাব দিলেন কঙ্গনা

বলিউড ইন্ডাস্ট্রিতে ‘ঠোঁটকাটা’ অভিনেত্রী হিসেবে পরিচিত কঙ্গনা রানাউত। স্পষ্টবাদী মন্তব্যের জন্যই প্রায়ই বিরাগভাজন হন তিনি। বিভিন্ন সময় বেফাঁস মন্তব্যের জন্য সামাজিক মাধ্যমে নেটিজেনদের বিতর্কেও জড়িয়ে পড়েন অভিনেত্রী।যদিও সেসব তার কাছে একেবারেই প্রাধান্য পায় না। যা মনে চায় তাই মুখে আনেন তিনি। তা সে আপনজন হোক কিংবা নেটিজেন— মনমতো না হলেই মুশকিল। প্রকাশ্যেই সপাট জবাব দিয়ে দেন কঙ্গনা রানাউত।কান উৎসবে প্রতিবার চমক দেন সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। এবারও তার ব্যতিক্রম হয়নি, কাউকে নিরাশ করেননি তিনি। একেবারে অন্তিম লগ্নে সাদা পোশাকে বাজিমাত করেছেন রাই সুন্দরী। হাজার চমকের মাঝে আলাদা করে নজর কেড়েছেন সে কথা বলাই বাহুল্য।ঐশ্বরিয়ার রূপের ছটায় মুগ্ধ নেটদুনিয়া। সাবেক বিশ্বসুন্দরী তথা ‘কানের রানি’ রাই সুন্দরীর লুক একদিকে যেমন ব্যাপক প্রশংসিত, ঠিক তেমনই আবার ‘বডি শেমিং’-এর শিকার। ‘নীলপরি’ থেকে ‘সোয়ান লুক’-এ গ্ল্যামারের দ্যুতি ছড়িয়েছেন পঞ্চাশোর্ধ ঐশ্বরিয়া রাই বচ্চন। তার উপস্থিতি ছাড়া কানের লালগালিচা একেবারে জৌলুশহীন তা বললে অত্যুক্তি হবে না। তবু সামাজিক মাধ্যমের নেটিজেনদের একাংশের কটাক্ষ ‘মোটা আন্টি’ বলে। রাই সুন্দরী কোনো প্রতিক্রিয়া না দিলেও সপাটে জবাব দিয়েছেন ‘ঠোঁটকাটা’ অভিনেত্রী কঙ্গনা রানাউত।সম্প্রতি কান উৎসবের মঞ্চে ঐশ্বরিয়া রাই বচ্চনের  লুক নিয়ে যখন একশ্রেণির মানুষ বিরূপ মন্তব্য করেন, ঠিক তখন বচ্চনবধূর ঢাল হয়ে দাঁড়ালেন পর্দার ‘মনিকর্ণিকা’। নারীবিদ্বেষী মন্তব্যে বরাবরই ফুঁসে উঠেন কঙ্গনা। বচ্চনবধূর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না।সমালোচকদের জব্দ করতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিলেন কঙ্গনা রানাউত। সেই পোস্টে তিনি লিখেছেন— ফ্যাশন আর স্টাইল আত্মপ্রকাশের একটি মাধ্যম। এটি মানুষের নিজের জীবনদর্শন ও মনোভাবের প্রতিফলন। একজন নারী কখনই কারও কাছে নিজেকে প্রমাণ করতে বাধ্য নয়।তিনি বলেন, ঐশ্বর্যকে দারুণ লাগছে। যারা ওকে অন্যভাবে পরিকল্পনা করছেন, তারা কেন নিজেরা আগে সেটি নিজের ওপর প্রয়োগ করছেন না? ঐশ্বরিয়ার সমর্থনে সামাজিক মাধ্যমে নীতিপুলিশদের একহাত নিয়ে কঙ্গনা রানাউত আরও বলেন, ও কাউকে খুশি করতে কানের লালগালিচায় হাঁটেননি। ও এক অনন্য; এক কথায় অসাধারণ। যারা লালগালিচায় মধ্যবয়সি নারীকে দেখতে অভ্যস্ত নন, তারা নিজেদের দৃষ্টিভঙ্গি বদলান। ধন্যবাদ।উল্লেখ্য, বিখ্যাত প্রসাধন সামগ্রী সংস্থা গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে কানের মঞ্চে পৌঁছেছিলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। সংশ্লিষ্ট সংস্থার দাবি— অল হোয়াইট ‘সোয়ান লুকে’র মূল আকর্ষণই হলো বোল্ড লিপ কালার। সব মিলিয়ে সাবেক ব্রহ্মাণ্ডসুন্দরীর সাজসজ্জায় মুগ্ধ নেটপাড়া। ‘সোয়ান লুকে’ অনবদ্য ঐশ্বরিয়ার দিকে চোখ ফেরানো দায়! গোলাপি রঙের সিল্ক শিফনের গাউন থেকে ‘রয়্যাল স্যাফায়ার গ্ল্যাম’ লুকেও মোহময়ী রাই সুন্দরী। চলতি বছরে কানের মঞ্চে অভিষেক হয়েছে ঐশ্বর্যকন্যা আরাধ্যার। মায়ের ছায়াসঙ্গী হয়ে মঞ্চে দেখা গেছে ১৪ বছরের আরাধ্যাকে।
২৬ মে ২০২৬
অনলাইন জরিপ

অনলাইন জরিপ

১৩ আগস্ট ২০২৫, ১২:৫০ পিএম
ফেব্রুয়ারীতে নির্বাচনের বিষয়ে কি আপনি একমত ?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন
সারাদেশ

সারাদেশ

মধুখালীতে যুবকের ওপর সন্ত্রাসী হামলা,আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে মুন্না শেখ (২০)-এর ওপর সংঘবদ্ধ এক অমানবিক সন্ত্রাসী হামলার হয়েছে । হামলায় তার মাথার খুলি ভেঙে মস্তিষ্কের ভেতরে ঢুকে যাওয়ায় তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ জুন ২০২৬ তারিখে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ৭নং মেগচামী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরমেগচামী এলাকায় নাছির খানের বাড়ির সামনে পাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে একদল সশস্ত্র ব্যক্তি মুন্না শেখের ওপর হামলা চালায়।অভিযুক্তদের মধ্যে রয়েছেন আরাফাত (২২), হাসিবুল (২৫), শহীদ শেখ (৫৫), আনিস শেখ (২৭), নাছির খান (৪৫), হানিফ শেখ (৫৫), চুন্নু শেখ (৪২), নান্নু শেখ (৫৩), রাজ্জাক শেখ (৬০), মোসলেম শেখ (৬৩), মুন্নু শেখ (৪২) এবং আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি।ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, হানিফ শেখের নির্দেশে হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে মুন্না শেখকে ঘিরে ফেলে। এ সময় আরাফাত ও হাসিবুল ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় একাধিক আঘাত করে। হামলার ফলে মাথার খুলি ভেঙে যায় এবং হাড়ের একটি অংশ মস্তিষ্কের ভেতরে ঢুকে যায়। পরে হামলাকারীরা তাকে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে চলে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মুন্না শেখকে উদ্ধার করে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের বরাত দিয়ে পরিবারের সদস্যরা জানান, মুন্না শেখের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। মাথায় গুরুতর আঘাতের কারণে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এ বিষয়ে থানায় মামলা বের করা হয়েছে।  এ ব্যাপারে মধুখালী থানার অফিসার ইনচার্জ শুকদেব রায়কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,বিষয়টি খুবই মর্মান্তিক, আমরা মামলা গ্রহণ করেছি,আসামিদের গ্রেফতার করা হবে,কেউ আইনের ঊর্ধ্বে নয়,অপরাধীদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। 
০৮ জুন ২০২৬
ওয়েব স্টোরি

১৯ এপ্রিল ২০২৬
কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক